চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তবে কখন কোন গাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে বলেন, ‘সকাল ৭টা ২০ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনার শিকার এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, নিহতের বয়স ৪৫ বছরের কাছাকাছি। তবে তার অন্য কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানা হয়েছে।
এমবিআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪