নিখোঁজ ছেলের জন্য পিতার আহাজারি
‘আমি কী নিয়ে বাঁচব। আল্লাহ তুমি আমারে কী করলা। এরশাদ আলী তিনটি মেয়ে ও বউ রেখে গেছেন। এদেরকে আমি কীভাবে লালন-পালন করব। আমি কি আর কখনও এরশাদ আলীকে ফিরে পাব না?’
জাতীয় প্রেস ক্লাবে ‘অপেক্ষার পাঁচ বছর শেষ!মায়ের কান্না থামবে কবে?’ শীর্ষক এক সমাবেশে আজ (মঙ্গলবার) নিখোঁজ (গুম হওয়া) এরশাদ আলীর পিতা হাজী মাহবুব আলী কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন। মায়ের ডাক নামে একটি সংগঠনের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাহবুব আলী বলেন, এরশাদ আলী ঢাকার বংশাল থানা এলাকায় বসবাস করতো। ২০১৭ সালের ২৮ ডিসেম্বর থেকে সে নিখোঁজ রয়েছে। তিনি আরও বলেন, এরশাদ আলী বিএনপির কর্মী ছিলেন।
এমইউএইচ/এমএএস/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের