আজ চট্টগ্রাম যাচ্ছেন রাষ্ট্রপতি
ফাইল ছবি
বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) ও বাংলাদেশ নেভাল একাডেমিতে (বিএনএ) বেশকিছু অনুষ্ঠানে যোগ দিতে আজ বিকেলে তিন দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানান। তিনি বলেন, ‘শনিবার ভাটিয়ারীর বিএমএ-তে প্রেসিডেন্ট প্যারেড-২০১৮-তে যোগ দেবেন রাষ্ট্রপতি। এ ছাড়া রোববার বিএনএ-তে মিডশিপম্যান-২০১৬ ব্যাচ ও ডিরেক্ট এন্ট্রি অফিসার-২০১৮/বি ব্যাচ শীতকালীন প্রেসিডেন্ট মার্চ পাস্ট (কুচকাওয়াজ)-২০১৮-তেও যোগ দেবেন তিনি।’
রোববার বিকেলে ঢাকা ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
সূত্র : বাসস
জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের