রেললাইনে পা আটকে রেল কর্মচারীর মর্মান্তিক মৃত্যু
ফাইল ছবি
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ট্রেনে কাটা পড়ে ইব্রাহিম শেখ (৩৮) নামে এক রেল কর্মচারী নিহত হয়েছেন। তিনি রেলওয়ে পূর্বাঞ্চলের বিদ্যুৎ বিভাগের কর্মচারী ছিলেন। বুধবার দুপুরে পাহাড়তলী ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ‘দুপুরে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত রেল কর্মচারী ইব্রাহিম শেখের একটি পা রেললাইনে আটকে যায়। ঠিক ওই সময় চাঁদপুর থেকে চট্টগ্রামে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।’
তিনি আরও জানান, জিআরপি থানা পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী