কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর
রাজধানীর শেরে বাংলানগর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন তায়েবুল ইসলাম রাশেদ (৩০) ও শাকিব (২৯)।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে আগারগাঁও শিশুমেলা সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে রাশেদের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় শাকিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরে বাংলানগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) লিটন মাতব্বর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশুমেলা সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালক মনির হোসেনকে (৩৫) আটক করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য রাশেদের মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ও শাকিবের মৃতদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এআর/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী
- ২ পিলখানায় হত্যাকাণ্ডের পর জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল
- ৩ আরও চার মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর পিএস ও এপিএস নিয়োগ
- ৪ চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাহারুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল
- ৫ গ্যাস সংকট নিয়ে তিতাসের সঙ্গে ইশরাকের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস