যাত্রাবাড়ীতে পুলিশের হাতে আটকের পর আসামির মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের হাতে আটক হওয়ার পর এক আসামির মৃত্যু হয়েছে। জামাল উদ্দিন রিপন নামে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি একাধিক মামলার আসামি।
আটকের পর ‘বুকে ব্যথা’ অনুভব করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে।
যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, শনিবার রাতে যাত্রাবাড়ী কাজলা শেখদিবাজার এলাকা থেকে পুলিশ রিপনকে আটক করে থানায় নিয়ে যায়।
মূমূর্ষু অবস্থায় রিপনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেকে মৃত ঘোষণার সাথে সাথে নিহতের পরিবারের আপত্তিতে স্কয়ার হাসপাতালে নেয়া হলেও আবারও ঢামেকে আনা হয়।
ওসি কাজী ওয়াজেদ জানান, রিপন যাত্রাবাড়ীর থানায় দায়ের করা মামলার আসামি ছিলেন। রিপন আগে থেকেই উচ্চ রক্তচাপসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে রিপন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
জেইউ/এনএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সংবিধান সংস্কার হয় না বরং স্থগিত বা সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২ ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের আলটিমেটাম
- ৩ বিলুপ্ত হতে যাওয়া অধ্যাদেশগুলো নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা
- ৪ শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণে কর্মচারীদের বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
- ৫ চৈত্র সংক্রান্তিতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি