যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর ফুল ও মিষ্টি
ফাইল ছবি
প্রতিবারের ন্যায় এবারও বিজয় দিবসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাজধানীর কলেজ গেটে মুক্তিযোদ্ধা টাওয়ার-১ এ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পৌঁছে দেয়া হয়।
তার পক্ষে প্রটোকল অফিসার খুরশীদ আলমসহ কয়েকজন কর্মকর্তাসহ সেখানে যান।
পরে খুরশীদ আলম সাংবাদিকদের জানান, তারা প্রধানমন্ত্রীর উপহার মুক্তিযোদ্ধাদের কাছে তুলে দেন। এ সময় অনেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সেখানে উপস্থিত ছিলেন।
এইচএস/বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের