কদমতলী স্টিল মিলে গলিত লোহায় ৮ শ্রমিক দগ্ধ
রাজধানীর শ্যামপুর বালুর মাঠ এলাকায় ‘কদমতলী স্টিল মিলে’ কাজ করার সময় গলিত লোহার গালা শরীরে পড়ে ৮ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধকৃতরা হলেন- আফসার (৩৫), আলামিন (২৫) মান্নান (২৮), শাহ আলম (৩৫), আব্দুল আজিজ (৩৫), জাহাঙ্গীর আলম (৩৫), লাবু (২৫) ও আব্দুল লতিফ (৩০)।
আহতদের সহকর্মী রাজু জানান, সন্ধ্যা ৭টার দিকে স্টিল মিলে হঠাৎ লোহার গালা সবার শরীরে ঢেলে পড়ে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসি।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
এমইউ/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব