হুমায়ুন রশীদের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর স্ত্রী মেহজাবিন রশীদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যাকাণ্ডের পর শত প্রতিকূলতার মাঝেই তাদের দুই বোনকে আশ্রয়দানসহ তার সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
এ দিকে এই মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমার লালমাটিয়ার বাসভবনে ছুটে যান। তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করেন। প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত সদস্যদের সমবেদনা জানান ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এইউএ/এনএফ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের