চারদিনে সেনাবাহিনীর ৩৯৯৮টি টহল পরিচালনা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী দেশের ৩৮৯টি উপজেলায় বৃহস্পতিবার তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ১৫২৩টি টহল পরিচালনা করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
এতে বলা হয়, মোতায়েনের দিন ২৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত সেনাবাহিনী মোট ৩৯৯৮টি টহল কার্যক্রম পরিচালনা করেছে।
অাইএসপিঅার জানায়, টহলের পাশাপাশি সেনাবাহিনী তার নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছে এবং যেকোনো প্রয়োজনে সার্বিক সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী গত ২৪ ডিসেম্বর থেকে দেশের ৬২টি জেলার ৩৮৯টি উপজেলায় মোতায়েন রয়েছে।
মোতায়েনের দিন থেকেই সেনাবাহিনী সদস্যগণ তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে।
জেপি/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ, ছাইয়ের স্তূপে পাওয়া সেই নবজাতকের মৃত্যু
- ২ জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই: প্রশাসক আবদুস সালাম
- ৩ শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী
- ৪ কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ অনেক কঠিন: সাইফুল আলম মিলন
- ৫ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ