প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন সালমান এফ রহমান। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস-১৯৯৬ এর রুল ৩-বি (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সালমান ফজলুর রহমানকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ প্রদান করেছেন।
এ নিয়োগ অবৈতনিক। উপদেষ্টা পদে থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন। যা অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগ প্রার্থী হয়ে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন সালমান এফ রহমান।
আরএমএম/এসএইচএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চৈত্র সংক্রান্তিতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি
- ২ স্পিকারের সহধর্মিণীর জন্য দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- ৩ ‘কুমিল্লা দক্ষিণ স্টেডিয়াম’ খুঁজে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
- ৪ গুমের অধ্যাদেশ বাতিল নিয়ে কান্নাজড়িত কণ্ঠে ক্ষোভ প্রকাশ আরমানের
- ৫ সংসদে ফের মাইক বিভ্রাট, অধিবেশন মুলতবি ২০ মিনিট