শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
উল্লেখ্য, চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে এটাই হবে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ।
আওয়ামী লীগের একটি সূত্র বলছে, প্রধানমন্ত্রী তার ভাষণে নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতি রোধ, সুশাসন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে গুরুত্বারোপ করবেন। এ ছাড়া দেশ গঠনের জন্য দেশবাসীর কাছে সহায়তাও চাইবেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন তিনি।
এইউএ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব