দুই ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার
পৃথক ধর্ষণের ঘটনায় দায়ের দুই মামলার দুই আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার দিনগত রাতে ও আজ সকালে তাদের গ্রেফতার করে র্যাব-১ এর একটি দল।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, আশুলিয়ায় চাঞ্চল্যকর মাদরাসা ছাত্রী (৯) ধর্ষণ মামলার আসামি ইমাম আব্দুল্লাহ আল মামুনকে (৪২) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকা থেকে এবং গাজীপুর মহানগরীর গাছা থানাধীন শরিফপুর এলাকার চাঞ্চল্যকর শিশু (৫) ধর্ষণ ও হত্যা মামলার আসামি মো. রিফাত (১২) গাজীপুর টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে আজ দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
জেইউ/জেডএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ তারাবির নামাজে স্বামী, বাড়িতে ডাকাতের হানায় প্রাণ গেলো স্ত্রীর
- ২ অসহযোগ আন্দোলনের ডাক, স্পষ্ট হয় স্বাধীনতার পথরেখা
- ৩ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ৪ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৫ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ