রাজধানীতে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ৫৬
ফাইল ছবি
মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫৬ জন সেবনকারী ও বিক্রেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটকের সময় তাদের হেফাজত থেকে ১,১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৩৪ গ্রাম ৭১০ পুরিয়া হেরোইন, ৫ কেজি ৮১০ গ্রাম ৪২ পুরিয়া গাঁজা, ৪ বোতল ফেনসিডিল, ১৯২ ক্যান বিয়ার ও ৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।
জেইউ/এসআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪