নিজ বাসায় ইডেনের সাবেক অধ্যক্ষ খুন
ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।
রোববার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এলিফ্যান্ট রোডের নিজ বাসায় খুন হয়েছেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনার পর থেকে তার বাসার দুই গৃহকর্মী পলাতক রয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এআর/এনডিএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী