ইডেনের সাবেক অধ্যক্ষ খুনে মামলা, দুই গৃহকর্মী আসামি
ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডে তার দুই গৃহকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
রোববার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজের বাসা থেকে মাহফুজার মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই পলাতক তার দুই গৃহকর্মী।
পলাতক দুই গৃহকর্মী হলেন রেশমা ও স্বপ্না। আজ (সোমবার) সকালে তাদের আসামি করে নিউমার্কেট থানায় মামলা করেছেন মাহফুজার স্বামী ইসমত কাদের গামা।
পুলিশের রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আসামিদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে পুলিশ।
জেইউ/এনএফ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%