সিনিয়র সচিব হলেন আসিফ-উজ-জামান
পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মোহাম্মদ আসিফ-উজ-জামানকে সিনিয়র সচিব করা হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে। তাকে আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
আসিফ-উজ-জামান ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় ২০১৬ সালের ৩০ আগস্ট আসিফ-উজ-জামান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পান। ২০১৭ সালের ২৩ এপ্রিল সচিব পদে পদোন্নতি পান তিনি।
২০১২ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে। সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১১ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।
আরএমএম/আরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বৃদ্ধাশ্রমে ঈদ কাটে বাবা-মায়ের, কানাডা-যুক্তরাষ্ট্রে থাকেন সন্তানেরা
- ২ ঈদের তৃতীয় দিনেও জাতীয় চিড়িয়াখানায় দেড় লাখ দর্শনার্থীর সমাগম
- ৩ পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না তেল, মোটরসাইকেল চালকদের ভোগান্তি চরমে
- ৪ বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত, কারণ জানালো মার্কিন দূতাবাস
- ৫ বাইকারদের বেপরোয়া ঈদ উদযাপন: হাত-পা ভেঙেছে ১৭৭ তরুণের