ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বাইকারদের বেপরোয়া ঈদ উদযাপন: হাত-পা ভেঙেছে ১৭৭ তরুণের

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০১ পিএম, ২৩ মার্চ ২০২৬

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) জরুরি বিভাগে কাতরাচ্ছেন তানজিদুল ইসলাম রাহিম। তিনি ফেনী সদর থেকে এসেছেন। রোববার রাত সাড়ে ১২টায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার পা ভেঙে যখম হয়েছে। বাম পায়ের হাড় ভাঙাসহ মাংস উঠে গর্ত হয়ে গেছে। জরুরি বিভাগের স্ট্রেচারে রক্ত গড়িয়ে যাচ্ছে।

রাহিমের মতো ঈদের ছুটিতে বেড়েছে দুর্ঘটনা, যাদের বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। রাজধানীর নিটোরে ঈদের ছুটির কয়েক দিনে ভর্তি হয়েছেন ১৭৭ জন রোগী।

সোমবার (২৩ মার্চ) নিটোর তথা পঙ্গু হাসপাতাল সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে। হাসপাতালে হু হু করে বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যা। ফলে স্বল্প জনবল দিয়ে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। শুধু তরুণ নয়, মোটরসাইকেলযাত্রী হিসেবে থাকা অনেক তরুণীও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মূলত ঈদ উপলক্ষে বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণেই দুর্ঘটনা বেড়েছে বলে নিটোর সূত্রে জানা গেছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিজয় ইসলাম (২১)। তিনি নিটোরের ২১ নম্বর বেডে কাতরাচ্ছেন। ডান পায়ের হাড় ভেঙে কয়েক ভাগে বিভক্ত হয়েছে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে ওই স্থানে রড লাগানো হয়েছে। ঈদের দিন পা ভাঙার পর অস্ত্রোপচারের পর যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। শুধু বিজয় ইসলাম নন, তার মতো ১৭৭ জন তরুণ-তরুণী হাত-পা ভেঙে হাসপাতালে কাতরাচ্ছেন।

jagonews24

রূপগঞ্জের এই তরুণ ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করছিলেন। ফাঁকা সড়কে মোটরসাইকেলের গতি ছিল অনেক বেশি। এমন সময় হঠাৎ করেই একটি অটোরিকশা ইউটার্ন নিতে যায়। কিন্তু গতির কারণে বাইক নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি।

বিজয় ইসলাম বলেন, ‘অটোরিকশা কোনো কারণ ছাড়াই ডানে মোড় নিয়েছে। আমার বাইকের গতি অনেক বেশি ছিল, তাই নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে সড়কের আইল্যান্ডে বাইক ধাক্কা লাগে।’

বিজয়ের ঠিক কয়েক বেড দূরে ডান পা ভেঙে কাতরাচ্ছেন এক যুবক। তিনি লক্ষ্মীপুর থেকে এসেছেন। বয়স সর্বোচ্চ ২১ বছর হবে। নতুন মোটরসাইকেল নিয়ে বান্ধবীর সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঘুরতে বের হয়েছিলেন। মোটরসাইকেলের গতি অনেক বেশি ছিল। কিন্তু হঠাৎ করেই সামনে পড়ে অটোরিকশা। দ্রুত মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে গিয়ে পেছনে থাকা তরুণী সড়কে ছিটকে পড়ে। পাশাপাশি অটোরিকশায় আছড়ে পড়েন তরুণ। তরুণ নিটোরে ভর্তি হয়েছেন। হাত-পা ভাঙার পাশাপাশি ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি কেটে সড়কে পড়ে গেছে। অন্যদিকে তরুণীর ডান পায়ের হাড় ভেঙে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে নিটোরের ৪৮ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন মোহন আলম (২৫)। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে এসেছেন। তার ডান হাতের কনুইয়ের হাড় পৃথক হয়ে গেছে।

২৬ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন শিকদার ইউসুফ (২০)। তিনি ভালুকা, ময়মনসিংহ থেকে এসেছেন। মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তার বুড়ো আঙুল পুরো কেটে পড়ে গেছে।

ইউসুফ বলেন, ‘ঈদের দিন অটোরিকশা ধাক্কা দিয়েছে। কোনো কারণ ছাড়াই হঠাৎ সামনে এসে পড়ে। অটোরিকশার কারণেই আমার এ অবস্থা।’

মেহেরপুরের গাংনীর দুই বন্ধু সুমন ও আতিক। ঈদুল ফিতরের নামাজ শেষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। গাংনী থেকে মেহেরপুর যাওয়ার পথে ফাঁকা সড়কে বাইকের নিয়ন্ত্রণ হারায়। দুই বন্ধু দুদিকে ছিটকে পড়েন। হেলমেট থাকায় প্রাণে বাঁচলেও আঘাত গুরুতর। আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সুমন। তার বাম পায়ের হাড় ভেঙে গেছে। আতিকের অবস্থা আরও ভয়াবহ।

ঈদের ছুটিতে রাজধানীর ফাঁকা সড়কে বাড়ে দুর্ঘটনা ও প্রাণহানি, যার বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনা। দ্রুত গন্তব্যে পৌঁছাতে বেপরোয়া গতি, অদক্ষতা, অতিরিক্ত আরোহী নিয়ে প্রতিযোগিতা বা মহাসড়কে ঝুঁকি নিয়ে ভ্রমণ—এসবই দুর্ঘটনার মূল কারণ। এজন্য ঈদের সময় বেপরোয়া বাইক না চালাতে তরুণদের আহ্বান জানিয়েছে নিটোর।

jagonews24

নিটোরের যুগ্ম পরিচালক মো. মোজাফফর হোসেন জাগো নিউজকে বলেন, ‘ঈদের আগে-পরে ১৭৭ তরুণ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সবার অবস্থা গুরুতর। অনেকের পা কেটে ফেলতে হয়েছে। এমন অনেক তরুণ আছেন, যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমি বলব, ঈদের আনন্দ করতে গিয়ে নিজের জীবন বিপন্ন করবেন না। ফাঁকা সড়ক পেলেই গতি বাড়িয়ে মোটরসাইকেল চালাবেন না। মাথা ঠান্ডা রেখে চালান।’

এমওএস/এসএইচএস

টাইমলাইন

  1. ০৫:১৪ পিএম, ২৩ মার্চ ২০২৬ পর্যটকের পদচারণায় মুখর রাঙ্গামাটি-সাজেক
  2. ০৫:০১ পিএম, ২৩ মার্চ ২০২৬ বাইকারদের বেপরোয়া ঈদ উদযাপন: হাত-পা ভেঙেছে ১৭৭ তরুণের
  3. ০৪:১৮ পিএম, ২৩ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে যমুনার পাড়সহ বিনোদন কেন্দ্রে ভিড়
  4. ০৩:৪৫ পিএম, ২৩ মার্চ ২০২৬ পর্যটকে মুখর খাগড়াছড়ির পাহাড়
  5. ১২:৩৯ পিএম, ২৩ মার্চ ২০২৬ ‘পরিবারের সঙ্গে ঈদ করেছি, সারা বছর পরিশ্রমের কষ্ট দূর হয়েছে’
  6. ১২:০৫ পিএম, ২৩ মার্চ ২০২৬ ডেকে ডেকেও যাত্রী পাচ্ছে না বাস
  7. ১০:২৪ এএম, ২৩ মার্চ ২০২৬ শেষ হচ্ছে ৭ দিনের ছুটি, এবার কাজে ফেরার পালা
  8. ০৮:২৩ এএম, ২৩ মার্চ ২০২৬ ‘আগামীকাল অফিস শুরু, তাই আগেই চলে এসেছি’
  9. ১১:২৩ এএম, ২২ মার্চ ২০২৬ ‘সড়কে যাত্রী কম, গাড়ি নামালেই লস’
  10. ০৯:৩৪ পিএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ১৭ বছরের স্বপ্ন পূরণ
  11. ০৯:০৯ পিএম, ২১ মার্চ ২০২৬ উন্নত খাবার-গান-বাজনায় ঈদ কাটলো কারাবন্দিদের
  12. ০৮:৩৭ পিএম, ২১ মার্চ ২০২৬ জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে মানুষের ঢল
  13. ০৬:১৭ পিএম, ২১ মার্চ ২০২৬ সড়কেই তাদের ঈদ
  14. ০৪:৫০ পিএম, ২১ মার্চ ২০২৬ ঈদের দিনই চিড়িয়াখানায় ভিড়, বাঘ-ভালুক-বানরে মুগ্ধ দর্শনার্থীরা
  15. ০৪:০৮ পিএম, ২১ মার্চ ২০২৬ ‘ঈদের দিন পরিবার থেকে অনেক দূরে, মনটা খারাপ’
  16. ০৪:০২ পিএম, ২১ মার্চ ২০২৬ ‘অভাব থাকলে ঈদের দিনও বসে থাকা যায় না’
  17. ০৩:৫৩ পিএম, ২১ মার্চ ২০২৬ তালাবদ্ধ মার্কেটগুলোতে নেই চিরচেনা ব্যস্ততা
  18. ০২:৪৮ পিএম, ২১ মার্চ ২০২৬ ৫ বছর আগে মাকে হারিয়েছেন দবির, এখন ঈদের দিনেও খুঁজে ফেরেন
  19. ০২:১৭ পিএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে কূটনীতিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় 
  20. ০১:৪৪ পিএম, ২১ মার্চ ২০২৬ ‘অভাব ঈদের দিনও রাস্তায় রাখছে’
  21. ০১:১৩ পিএম, ২১ মার্চ ২০২৬ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী
  22. ০১:০৯ পিএম, ২১ মার্চ ২০২৬ রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
  23. ০১:০২ পিএম, ২১ মার্চ ২০২৬ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী
  24. ১২:৫৯ পিএম, ২১ মার্চ ২০২৬ বৃষ্টির বাগড়ায় ঈদের দিনেও ফাঁকা কুয়াকাটা
  25. ১২:৫০ পিএম, ২১ মার্চ ২০২৬ ঢাকার ফাঁকা সড়কে রিকশা-সিএনজির দাপট, ভাড়াও বেশি
  26. ১২:৪৬ পিএম, ২১ মার্চ ২০২৬ চট্টগ্রামে ঈদের জামাতে মুসল্লিদের ঢল
  27. ১২:২৩ পিএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
  28. ১২:০৮ পিএম, ২১ মার্চ ২০২৬ ঈদের দিন হুইলচেয়ার নিয়ে যুবকের বাড়িতে জেলা প্রশাসক
  29. ১২:০৬ পিএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, মোনাজাতে বিশ্ববাসীর শান্তি কামনা
  30. ১২:০৫ পিএম, ২১ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে বিয়ের হিড়িক
  31. ১২:০৩ পিএম, ২১ মার্চ ২০২৬ চাঁদরাতে ছুটি, ঈদের দিনেও বাড়ি ফিরছেন অনেকে
  32. ১১:৫৯ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদের খুশিতে টাইগাররা: কেউ গ্রামে, কেউ বিদেশে
  33. ১১:৪৫ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদের দিনে মাংসের দাম চড়া, মুদি-মিষ্টির দোকান খোলা
  34. ১১:৩৭ এএম, ২১ মার্চ ২০২৬ শিকড়ের টানে বগুড়ায় মুশফিক: রিকশায় চড়ে ছেলে ও বাবার সঙ্গে ঈদগাহে
  35. ১১:৩১ এএম, ২১ মার্চ ২০২৬ ছয় লাখ মুসল্লির ঢলে ইতিহাস ছুঁলো শোলাকিয়া ময়দান
  36. ১১:২৭ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদ শুভেচ্ছায় যা বললেন ক্রিকেটাররা
  37. ১১:১২ এএম, ২১ মার্চ ২০২৬ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ ‘স্মরণীয় হয়ে থাকবে’
  38. ১০:৫৭ এএম, ২১ মার্চ ২০২৬ বৈশ্বিক সংকট মোকাবিলায় মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের
  39. ১০:১৬ এএম, ২১ মার্চ ২০২৬ জবিতে ঈদ জামাতে ইমামতি করলেন উপাচার্য
  40. ১০:১৫ এএম, ২১ মার্চ ২০২৬ গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়
  41. ১০:১২ এএম, ২১ মার্চ ২০২৬ রূপপুর ঘিরে মহা কর্মব্যস্ততা, ঈদের ছুটি বাতিল
  42. ১০:০৮ এএম, ২১ মার্চ ২০২৬ ইরান-ফিলিস্তিনে আগ্রাসন বন্ধসহ মুসলিম বিশ্বের শান্তি কামনা
  43. ০৯:৫০ এএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত
  44. ০৯:২০ এএম, ২১ মার্চ ২০২৬ প্রবীণদের জীবনে ঈদের আনন্দ: প্রয়োজন কেবল একটু ভালোবাসা
  45. ০৮:৫৬ এএম, ২১ মার্চ ২০২৬ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
  46. ০৮:৪১ এএম, ২১ মার্চ ২০২৬ টাঙ্গাইলে ঈদগাঁ মাঠের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
  47. ০৮:৩৪ এএম, ২১ মার্চ ২০২৬ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল
  48. ০৮:২৯ এএম, ২১ মার্চ ২০২৬ নারীর জীবনে ঈদ: উৎসবের আড়ালে এক নিরন্তর ত্যাগের গল্প
  49. ০৮:২১ এএম, ২১ মার্চ ২০২৬ তিন ধাপে গুলির পর শোলাকিয়ায় শুরু হবে ঈদের জামাত
  50. ০৮:২০ এএম, ২১ মার্চ ২০২৬ চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
  51. ০৭:৫৯ এএম, ২১ মার্চ ২০২৬ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপনের বিচিত্র রীতি
  52. ০৭:৫৮ এএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
  53. ০৭:৪৮ এএম, ২১ মার্চ ২০২৬ ঢাকায় আজ কখন কোথায় ঈদ জামাত
  54. ০৭:৪৩ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদ ভ্রাতৃত্ব ও সাম্যের শিক্ষা দেয়
  55. ০৭:২৭ এএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত
  56. ০২:২৪ এএম, ২১ মার্চ ২০২৬ কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া 
  57. ০১:০১ এএম, ২১ মার্চ ২০২৬ আজ পবিত্র ঈদুল ফিতর
  58. ১২:৩৩ এএম, ২১ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
  59. ০৯:৫২ পিএম, ২০ মার্চ ২০২৬ চাঁদরাতেও মেলে না ছুটি, ঈদের দিন কাটে ঘুমিয়ে
  60. ০৮:৩৩ পিএম, ২০ মার্চ ২০২৬ একদিন আগেই শোলাকিয়ায় এক পরিবারের তিনজন
  61. ০৭:৩৪ পিএম, ২০ মার্চ ২০২৬ বৃষ্টিতে ফাঁকা সায়েদাবাদ, অল্প যাত্রীতেই বাড়তি ভাড়া-ভোগান্তি
  62. ০৭:২৬ পিএম, ২০ মার্চ ২০২৬ শেষ মুহূর্তের কেনাকাটায় আতর-টুপি-কসমেটিকসের চাহিদা বেশি
  63. ০৭:০১ পিএম, ২০ মার্চ ২০২৬ রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  64. ০৫:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতায় র‍্যাব
  65. ০৪:২৮ পিএম, ২০ মার্চ ২০২৬ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  66. ০৪:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘বছরে একবারের বেশি গরুর মাংস জোটে না পাতে’
  67. ০৪:১২ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘উৎসব এলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়’
  68. ০৪:১০ পিএম, ২০ মার্চ ২০২৬ ফরিদপুরে ঈদের আনন্দ নেই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
  69. ০৩:৪৯ পিএম, ২০ মার্চ ২০২৬ সৌদির সঙ্গে মিল রেখে ময়মনসিংহে সুরেশ্বর অনুসারীদের ঈদ উদযাপন
  70. ০৩:৩১ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদের আগের দিন পাইকারি বাজারে সাধারণ ক্রেতার ভিড়
  71. ১১:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঢাকার পথে পথে এখন শুধুই নীরবতা
  72. ০৯:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
  73. ১০:১৫ পিএম, ১৯ মার্চ ২০২৬ ঈদের দিন সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে
  74. ০৭:০৮ পিএম, ১৯ মার্চ ২০২৬ চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার 
  75. ০৯:২২ এএম, ১৯ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত

আরও পড়ুন