নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস হলেন বাশার
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে আ ন ম আহমাদুল বাশারকে নিয়োগ দিয়েছে সরকার। প্রতিমন্ত্রী যতোদিন চাইবেন বাশার ততোদিন দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর অভিপ্রায় অনুযায়ী আ ন ম আহমাদুল বাশারকে তার এপিএস পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
বাশার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
এইউএ/এমবিআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব