দেশে ফিরলেন রাষ্ট্রপতি
সিঙ্গাপুর হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল বুধবার রাত ১০টা ৪০ মিনিটে দেশে ফিরেছেন।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘রাষ্ট্রপতিকে বহনকারী বিমান রাতে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী একেএম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, আইজিপিসহ কূটনৈতিক এবং সিনিয়র কর্মকর্তারা।
সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেধ হাসপাতালে ছয়দিন অবস্থানকালে স্বাস্থ্য ও চোখের পরীক্ষা করেন রাষ্ট্রপতি।
সিঙ্গাপুর বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান।
গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন।
এফএইচএস/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%