৮ হাজার টাকা দিয়ে ১০ দিনও চলে না পোশাক শ্রমিকদের
শ্রমিক ছাঁটাই, নির্যাতন, মিথ্যা মামলা, হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি নামক একটি সংগঠন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি আয়োজিত প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘পোশাক শ্রমিকরা সরকার আর মালিকের রোষানলের শিকার। ৮ হাজার টাকা মজুরি দিয়ে ৫ জনের সংসার মাসের ১০ দিনও চলে না। তাই মানবিক কারণেই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করা উচিত।’
তারা আরও বলেন, ‘এক মাসে ৮ থেকে ১০ হাজার শ্রমিককে গার্মেন্টস থেকে চাকরিচ্যুত করা হয়েছে। অথচ কোনো সচেতন শ্রমিক এখন আর কারখানা ভাঙচুর করে না। কারণ, তারা জানে কারখানা না থাকলে তাদের জীবন বাঁচবে না। তারা এখন শান্তিপূর্ণ আন্দোলন করে। আমরা বলতে চাই, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও শ্রমিক ছাঁটাই বন্ধ করুণ। আর তা নাহলে শ্রমিক অসন্তুষ্টির দায় আপনাদেরই নিতে হবে।’
সমাবেশে উপস্থিত ছিলেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, শ্রমজীবী নারী মৈত্রী সভাপতি শিখা জামালী, শ্রমিক নেতা আবু হাসান টিপু প্রমুখ।
এএস/এসআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ
- ২ পাম্পে মাঝরাত থেকে অপেক্ষা, দুপুরেও তেলের দেখা নেই
- ৩ মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিরসরাই থেকে গ্রেফতার
- ৪ সীতাকুণ্ডের হত্যা মামলার পলাতক আসামি মশিউর পাঁচলাইশে গ্রেফতার
- ৫ বনশ্রীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো হার্ডওয়্যার ব্যবসায়ীর