কুমিল্লার ফারইস্টের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের চার্জশিট
নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় ফারইস্ট ইসলামী মাল্টি কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, কুমিল্লা এর চেয়ারম্যান মো. শামীম কবিরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা গেছে, দুদকের উপ পরিচালক (কুমিল্লা) আহামদ ফরহাদ হোসেন ফারইস্ট ইসলামী মাল্টি কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, কুমিল্লার চেয়ারম্যান মো. শামীম কবিরের বিরুদ্ধে ‘দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪’ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণীর নোটিশ ইস্যু করেন।
তবে মো. শামীম কবির নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল করেননি। এছাড়া সম্পদ বিবরণী দাখিলের জন্য সময় বৃদ্ধির কোনো আবেদনও করেননি তিনি। তাই তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক।
এমইউ/এমবিআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের