রাজধানীতে সাত সকালে মুষলধারে বৃষ্টি
সাত সকালেই মুষলধারে বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। কাকডাকা ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকাল ৮টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। তবে এ বৃষ্টিপাত অপ্রত্যাশিত ছিল না।
আবহাওয়া অধিদফতরের মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়োহাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী অথবা ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয় পশ্চিমা লঘুচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৪৮ ঘণ্টা বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।
গতকাল রাজধানীসহ সারা দেশেই কমবেশি বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় খুলনাতে। রাজধানী ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩৬ মিলিমিটার।
এমইউ/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের