সদরঘাটে নৌকা ডুবি : তদন্ত কমিটি গঠন
সরদঘাটে লঞ্চ সুরভী-৭ এর ধাক্কায় ডিঙি নৌকা ডুবে ছয়জনের নিখোঁজ হওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আগামী তিন দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিদেবন জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) গঠিত এ কমিটির প্রধান নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহজাহান। সদস্যরা হলেন, বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন এবং নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম।
বিআইডব্লিউটিএর জনসংযোগ শাখার পরিচালক মোবারক হোসেন মজুমদার জানান, মন্ত্রণালয়ের নির্দেশনায় ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় দোষীদের শনাক্ত করে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে সদরঘাটের বরিশাল লঞ্চ ঘাটে সুরভী-৭ লঞ্চের ধাক্কায় একটি ডিঙি নৌকা ডুবে ছয়জন নিখোঁজ হন। আহত অবস্থায় শাহজালালকে উদ্ধারের পর প্রথমে মিডফোর্ড ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৪ ঘন্টা পর শুক্রবার দুপুরে জামসিদা নামে এক নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনও নিখোঁজ রয়েছেন শাহজালালের স্ত্রী শাহিদা, তাদের মেয়ে মিম (৮) ও মাহি (৬), জামসিদার স্বামী জামাই দেলওয়ার (২৭) ও তাদের তিন মাসের সন্তান।
জেইউ/এমএসএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আবদুল্লাহ
- ২ সিআইডি পরিচয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ, গ্রেফতার ১
- ৩ নেত্রকোণায় ৩ জলমহালের ইজারা বাতিল, ৫৪টি ইজারা স্থগিত
- ৪ প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ-সর্বজনীন কমিটির নেতাদের সাক্ষাৎ
- ৫ ফেসবুক হ্যাক করে ব্ল্যাকমেইল ও টাকা আদায়, বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেফতার