বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ফেসবুক-ইমেইল আইডি হ্যাকড
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক ও ইমেইল আইডি হ্যাকড হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শুক্রবার (৮ মার্চ) সকাল থেকে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেইজ হ্যাকড হয়েছে, পেইজে আর প্রবেশ করা যাচ্ছে না। এমনকি ইমেইল আইডিও হ্যাকড হয়েছে। ফেসবুক পেইজ ও ইমেইল আইডি উদ্ধারের চেষ্টা চলছে।’
প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে কোনো বার্তা বা ইমেইল থেকে কোনো মেইল পেলে তা যাচাই করারও অনুরোধ জানিয়েছেন মীর আসলাম। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ এ বিষয়ে কাজ শুরু করেছে। শিগগিরই ফেসবুক ও ইমেইল আইডি উদ্ধার এবং অপরাধীকে গ্রেফতার করা হবে।
আরএমএম/এআর/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অনুরোধ অপারেটরদের
- ২ পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি, তিনজনকে ডিএমপিতে
- ৩ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতসহ ১২ বিল পাস
- ৪ দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-মালয়েশিয়ার অঙ্গীকার
- ৫ মানবাধিকার কমিশন মূলত বিরোধীদল দমন কমিশন: হাসনাত আবদুল্লাহ