সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর
দশম জাতীয় সংসদে প্রথম বাজেট অধিবেশনে পাস হওয়া সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিলসহ তিনটি বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। এর মধ্যদিয়ে বিল তিনটি আইনে পরিণত হলো।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মঙ্গলবার যে তিনটি বিলে স্বাক্ষর করেন সেগুলো হলো- বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪, পল্লী সঞ্চয় ব্যাংক বিল, ২০১৪ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিল-২০১৪।
সমাজের অস্বচ্ছল, দরিদ্র সাংবাদিক পরিবারের সহায়তা প্রদানে বাজেট অধিবেশনে পাস হয় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল ২০১৪। এখন থেকে এই ট্রাস্ট থেকে অস্বচ্ছল সাংবাদিকদের সরকারি সহায়তা দেওয়া হবে।
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক