আজ থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ
‘কোনো জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না’ -এই স্লোগানে দেশের ইলিশ অধ্যুষিত ৩৬টি জেলায় আজ শনিবার (১৬ মার্চ) থেকে শুরু হচ্ছে ‘জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ’। সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে আগামী শুক্রবার (২২ মার্চ) পর্যন্ত। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৬ মার্চ) ভোলার চরফ্যাশনে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনের পর মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে একটি নৌ-র্যালি অনুষ্ঠিত হবে।
জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের আওতাভুক্ত জেলাগুলো হলো- ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, জামালপুর, পাবনা, কুড়িগ্রাম ও গাইবান্ধা।
জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- সংশ্লিষ্ট ৩৬টি জেলা ও উপজেলায় সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন, টিভি, রেডিও ও মোবাইলে প্রচারণা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ঢাকার বিভিন্ন স্থানে জাটকা সংরক্ষণ আইনের বিষয়ে প্রচারণা। এছাড়া জাল ও জাটকা কেনাবেচার বিরুদ্ধে ব্যাপক পুলিশি অভিযানসহ সংশ্লিষ্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত