বঙ্গবন্ধুর জন্মদিনের আলোচনা সভায় প্রধানমন্ত্রী
ফাইল ছবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বেলা সাড়ে ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা শুরু হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়।
গতকাল রোববার মূল কর্মসূচি পালিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার দিনভর টুঙ্গিপাড়ায় কাটিয়েছেন। তিনি দিনব্যাপী ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। আজ কর্মসূচির শেষ দিন।
এফএইচএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব