চতুর্থ ধাপের ভোটে ছুটি ঘোষণা করতে ইসির চিঠি
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে আগামী ৩১ মার্চ। ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির উপসচিব মো. আতিয়ার রহমান সই করা নথিতে বলা হয়, ‘চতুর্থ পর্যায়ের ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এই উপজেলা পরিষদের নির্বাচনের দিন অর্থাৎ ৩১ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এর আগে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হয়েছে। এই দুই নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। চতুর্থ ধাপে ১১০ উপজেলায় ভোট হবে।
পিডি/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪