বঙ্গভবনে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে গেছেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে যান তিনি।
বঙ্গভবন সূত্র জানায়, প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। এসময় দুজন কুশল বিনিময় করেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার স্মৃতিসৌধে ও ধানমন্ডিস্থ ৩২ নম্বরে প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে দুই ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন।
এফএইচএস/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪