বনানীতে ফের আগুন
গতকালই রাজধানীর বনানীতে পুড়েছে এফআর টাওয়ার। এতে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন অনেকে। এরইমধ্যে সেই বনানীতেই আরেক অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেল। তবে এতে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বনানীর ২৩ নম্বর রোডের ৪৩ নম্বর বাড়িতে আগুন লেগেছে বলে খবর পাওয়ার ২টা ২০ মিনিটে দু’টি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ভবনের বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন।

কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কেও কিছু জানা যায়নি।
আগুন লাগার পর ভবনের বাসিন্দারা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন।
জেইউ/এআর/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী