রাজধানীতে ৮ লাখ ইয়াবাসহ আটক ৩
প্রতিকী ছবি
রাজধানীতে আট লাখ ইয়াবাসহ মাদক চোরাচালান চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২ এপ্রিল) রাতে তাদের আটক করে র্যাব-১ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আট লাখ ইয়াবাসহ তাদের আটক করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা।
বিকেল ৪টায় কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
জেইউ/এএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪