লিবিয়ায় জরুরি অবস্থা, বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
লিবিয়ার রাজধানী ত্রিপলি ও এর পার্শ্ববর্তী শহরগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাবধানতা অবলম্বন এবং সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
সাম্প্রতিক সময়ে লিবিয়ায় আইন-শৃঙ্খলাজনিত পরিস্থিতির কারণে দেশটির সরকার জরুরি সতর্কতা বা স্টেট অব এলার্ট ঘোষণা করেছে। এর প্রেক্ষাপটে স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ত্রিপলি ও এর পার্শ্ববর্তী শহরসমূহে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে বাসায় অবস্থানের জন্য দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া লিবিয়ায় অবস্থানকারী প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +২১৮৯১৬৯৯৪২০৭ ও +২১৮৯১০০১৩৯৬৮-তে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
জেপি/এমএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ
- ২ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত
- ৩ চট্টগ্রামে র্যাবের অভিযানে ৭ মামলার পলাতক আসামি সাদ্দাম গ্রেফতার
- ৪ রাজারবাগে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
- ৫ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে টরন্টোতে বাংলাদেশের সমর্থন কামনা