সৌদি আরব গেলেন বিমান বাহিনী প্রধান
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সাতদিনের সরকারি সফরে সৌদি আরব গেছেন।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে একথা জানায়।
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাজকীয় সৌদি বিমান বাহিনীর অপারেশন সেন্টার, কিং ফয়সাল এয়ার একাডেমি, আল সালাম অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করবেন।
এছাড়া তিনি সৌদি আরব অবস্থানকালে রাজকীয় সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফায়েদাহ বিন হা’মেদ আল-রওয়ালি ও রাজকীয় সৌদি বিমান বাহিনীর কমান্ডার হাই রয়াল হাইনেস লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দার বিন আব্দুলাজিজের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
বিমান বাহিনী প্রধানের সৌদি আরব সফর দুই দেশের বিমান বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব