ডিএমপির পাঁচ থানার ওসি রদবদল
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়।
রদবদল হওয়া ওসিরা হলেন, কাফরুল থানার শিকদার শামীম হোসেনকে দক্ষিণখান থানায়, দক্ষিণখান থানার তপন চন্দ্র সাহাকে উত্তরা পশ্চিম থানায়, উত্তরা পশ্চিম থানার আলী হোসেন খানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানার আবদুর রশিদকে হাতিরঝিল থানায় এবং হাতিরঝিল থানার আবু মো. ফজলুল করিমকে গোয়েন্দা দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
জেইউ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪