হাসপাতালে আসামিদের মোবাইল সরবরাহ, চার কারারক্ষী বরখাস্ত
হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা কেন্দ্রীয় কারাগারের আসামিদের মোবাইল ফোনে কথা বলার ব্যবস্থা করে দেয়ায় ৪ কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। বুধবার সকালে তাদের বরখাস্তের আদেশ দেয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম জাগো নিউজকে জানান, ঘটনাটি ৩ দিন আগের। বরখাস্ত হওয়া ৪ জন তিনটি হাসপাতালে দায়িত্বরত ছিলেন। দায়িত্বরত অবস্থায় তাদের সবার কাছে মোবাইল পাওয়া যায়। তাই তাদের বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া ৪ কারারক্ষী হলেন- শাহিন মিয়া, আবদুল আজিজ, সাইফুল ইসলাম ও জনিরুল ইসলাম। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, বিএসএমএমইউ এবং পঙ্গু হাসপাতালে আসামিদের সঙ্গে দায়িত্বরত ছিলেন বলে কারা সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে।
এ বিষয়ে মোবাইল ফোনে বিস্তারিত জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘সরি টু সে (দুঃখিত), এ ধরনের কোনো তথ্য আমি টেলিফোনে বলতে পারব না।’
এআর/এনডিএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪