সৌদি আরবে বাংলাদেশি খুন
সৌদি আরবের মক্কার মেসফালা এলাকার দাহলা রোডে আজম (৪০) নামে এক বাংলাদেশি খুন হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজমের বাড়ি চট্টগ্রামের মিরসরাই এলাকায়।
জানা যায়, মঙ্গলবার রাত নয়টার দিকে দাহলা রোডে একটি আখের রসের দোকানের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে আজমকে ছুরি দিয়ে আঘাত করে জনৈক মিসরীয় নাগরিক। তবে কি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় সেটা জানা যায়নি।
আহত অবস্থায় আজমকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক