হাজারীবাগে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩
রাজধানীর হাজারীবাগ থানাধীন বছিলা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। তারা হলেন- নুর আলম (৩৪), মো. মামুন (৩১) ও মজিবুর রহমান (৪৮)।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকের ওই অভিযানে মাদক সরবরাহে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও নগদ ১৭ হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে র্যাব-২ এর একটি দল বছিলা ব্রিজের কাছে একদল মাদক ব্যবসায়ী ইয়াবার বড় চালান লেনদেন করবে। ওই খবরে বছিলা ব্রিজের দক্ষিণ পাশের ঢাল ও তদসংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
বিকেলে বছিলার আইএফআইসি ব্যাংকের সামনে একটি প্রাইভেটকারকে ঘিরে ২/৩ জন লোকের আনাগোনা দেখতে পেয়ে স্থানীয় জনগণ ও সাক্ষীদের উপস্থিতিতে প্রাইভেটকার চালক ও আরও দুই আরোহীকে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ১৭ হাজার ৬০০ টাকা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
ইয়াবা চালানের গন্তব্য কোথায় জানতে চাইলে আসামিরা জানান, মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় তারা ইয়াবাজাতীয় মাদক সরবরাহ করে আসছিল। ইয়াবা মজুত ও বিক্রির অপরাধে তাদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের