নকশা দেখাতে ২ মে পর্যন্ত সময় ভবন মালিকদের
বহুতল ভবনের নকশা দেখাতে আগামী ২ মে পর্যন্ত মালিকদের সময় বেঁধে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গত ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রাজউক পরিচালিত রাজধানীর বহুতল ভবনের তথ্য সংগ্রহ অভিযানে যারা নকশা দেখাতে ব্যর্থ হয়েছে, তাদেরকে ২ মে পর্যন্ত এ সুযোগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজউকের সচিব সুশান্ত চাকমা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরে বহুতল ভবন সম্পর্কিত তথ্য গত ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সরেজমিনে পরিদর্শন করেছে রাজউকের পরিদর্শন টিম। পরিদর্শনকালে যেসব ইমারতের মালিক, ডেভেলপার কোম্পানি পরিদর্শন টিমকে নকশা দেখাতে ব্যর্থ হয়েছেন, তাদেরকে ২ মে’র মধ্যে সংশ্লিষ্ট পরিচালক বা অথরাইজড অফিসারের কাছে নকশা জমার দেয়ার অনুরোধ করা হলো।
বেধে দেয়া সময়ের মধ্যে নকশা দেখাতে ব্যর্থ হলে সেসব ভবনে নকশা নেই বলে গণ্য করা হবে। এ কারণে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোড অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এএস/এমএসএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের