বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের নতুন সতর্কতা
বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের উদ্দেশ্যে নতুন সতর্ক বার্তা জারি করেছে যুক্তরাজ্য।
আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস বাংলাদেশে হামলা চালাতে পারে -বিভিন্ন গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ হওয়ার প্রেক্ষিতে দেশটি নতুন এই সতর্কতা জারি করেছে।
সতর্ক বার্তায় বাংলাদেশে থাকা বৃটিশ নাগরিকদের সর্বদা সতর্ক থাকতে বিশেষ করে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
তবে ওই সতর্ক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে দায়েশ বা আইএস হামলা চালাবে বলে প্রতিবেদন প্রকাশিত হলেও এখানে আদৌ হামলা চালাতে পারে কিনা বা কোথায় হামলা চালাতে পারে- এসব বিষয়ে যুক্তরাজ্যের কাছে ‘সুনির্দিষ্ট’ কোনো তথ্য নেই।
জেপি/এএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪