রেডক্রসের কার্যক্রম প্রশংসনীয় : স্পিকার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্বে দুর্যোগ মোকাবেলা ও মানবাধিকার রক্ষায় রেডক্রসের কার্যক্রম প্রশংসনীয়। ভবিষ্যতেও এ সংস্থা দুর্যোগ মোকাবেলায় গতিশীল এবং কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রোববার (৫ মে) স্পিকারের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসের প্রতিনিধি দলের প্রধান মি. ইখতিয়ার আসলানভ সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। স্পিকারের সংসদ কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রেডক্রসের কার্যক্রম ও মানবাধিকারের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ইখতিয়ার আসলানভ বলেন, রেডক্রস ১৯৭১ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম চালিয়ে আসছে। দুর্যোগকালে এ সংস্থা অতীতের মতো ভবিষ্যতেও মানুষের সেবায় কাজ করে যাবে।
এইচএস/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের