চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাট এলাকায় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়েছে। ফলে সারাদেশের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার সকালে ফৌজদার হাট স্টেশনের কাছে ওয়াগনের ৫/৬টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এর পর থেকে চট্টগ্রামের সাথে অন্যান্য অঞ্চলের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
দুর্ঘটনা কবলিত বগিগুলো তোলার চেষ্টা চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ।
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক