প্রকৃত মুসলমান হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, রমজান হলো সিয়াম সাধনার মাস। এ মাসে যে সংযম নিজের মধ্যে ধারণ করবো, সে সংযম আমরা যেন সাড়া বছর নিজেদের মধ্যে ধরে রাখতে পারি, আমরা যেন প্রকৃত মুসলমান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি।
সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের মিলনায়তনে ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
সমিতির সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী দীপু মনি, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, চাদপুর আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম ফয়েজ, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাজমুল হক, সমিতির ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কে এম জাহিদ সারওয়ার কাজল প্রমুখ।
এফএইচ/এমএসএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা সরকারের লক্ষ্য অর্জনে সহায়ক হবে
- ২ টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ লক্ষ্য হবে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি
- ৪ সোমবার ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ৫ চাঁদা না দিতে পুলিশের মাইকিং, সঙ্গে ছিলেন হাতকড়াসহ ‘চাঁদাবাজ’