সিঙ্গাপুর গেলেন স্পিকার
ফাইল ছবি
সিঙ্গাপুর ই-গভর্নমেন্ট লিডারশিপ সেন্টার ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর আয়োজিত ‘ডেভলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্র্যাটেজিস : অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভর্নেন্স’ শীর্ষক কর্মশালায় অংশ নিতে সিঙ্গাপুর গেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার (২৬ মে) দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন । এ সময়ে স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
২৬ থেকে ৩০ মে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। সফর শেষে স্পিকার আগামী ৩১ মে দেশে ফিরবেন।
এইচএস/এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জালিয়াতি করে বন্দর থেকে পণ্যভর্তি কনটেইনার পাচার, ৭ ঘণ্টা পর উদ্ধার
- ২ হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ঘটনাস্থলে বিজিবি মোতায়েন
- ৩ গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে বিএনপি
- ৪ পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব