জাতির পিতার প্রতিকৃতিতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা
মন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
এ উপলক্ষে শনিবার (১ জুন) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন তিনি।
এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
পরে সাংবাদিকদের ব্রিফিংকালে মেয়র বলেন মন্ত্রীর পদমর্যাদা প্রাপ্তিতে ডিএনসিসির নাগরিকদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য আরও অনেক বেড়ে গেল। নাগরিক সুবিধা নিশ্চিতকল্পে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
ঈদুল ফিতরের ছুটিতে যারা গ্রামে যাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে মেয়র বলেন, গ্রামকে যেমন আমরা সুন্দর ও পরিচ্ছন্ন রাখি, গ্রাম থেকে শহরে ফেরার পর শহরটাকেও তেমনি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনকালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, ডিএনসিসির কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাইসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএস/এমএমজেড/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের