নতুন পে-স্কেলে ২০ শতাংশ নববর্ষ ভাতা
নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী পয়লা বৈশাখ থেকে ‘নববর্ষ ভাতা’ পাবেন। এই ভাতা হবে মূল বেতনের ২০ শতাংশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
সূত্র জানায়, বাংলা সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে এবং বাংলা নববর্ষকে গুরুত্ববহ করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। বছরে দু`টি উৎসবভাতার ক্ষেত্রে যেমন মূল বেতন দেওয়া হতো। কিন্তু নববর্ষ ভাতার ক্ষেত্রে মূল বেতনের ২০ শতাংশ পাবেন সরকারি চাকরিজীবীরা। এতে করে নববর্ষ এখন ঈদের মতোই আরেকটি উৎসবে পরিণত হবে।
এএ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ দেশে জ্বালানি সংকট নেই, মধ্যপ্রাচ্যের বাইরের সোর্সে নজর দিচ্ছে সরকার
- ২ রাজধানীর বাড্ডায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ মধ্যপ্রাচ্যে যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত, ইরান থেকে নিরাপদে ফিরেছেন ১৮৬ জন
- ৪ টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী ফ্রান্স
- ৫ বাংলাদেশ-ইতালি সামরিক সম্পর্ক আরও জোরদারে আশাবাদ