আইসক্রিমে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েকে হত্যা করলেন মা
রাজধানীর মুগদায় রোজা নামের সাড়ে তিন বছরের মেয়েকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করার অভিযোগ তার মায়ের বিরুদ্ধে। মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন মা।
রোববার রাতে মুগদার মানিকনগর এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহত্যা চেষ্টাকারী ওই মায়ের নাম রোকসানা আক্তার রুবি (৩২)। তিনি বর্তমানে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশু রোজার বাবা মারা গেছে। এরপর থেকে শিশুটিকে নিয়ে রুবি মুগদা এলাকায় থাকেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রোববার রাতে রোকসানা তার মেয়েকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। এতে শিশুটির মৃত্যু হয়। পরে রোকসানা আত্মহত্যার চেষ্টা করেন। রোকসানা হাসপাতালে চিকিৎসাধীন, তবে তিনি এখন ভালো আছেন। তিনি কেন এমন ঘটনা ঘটিয়েছেন বিষয়টি জানার চেষ্টা চলছে।
এ ঘটনায় রোজার চাচা মো. সোহেল মুগদা থানায় মামলা করেছেন। মামলার একমাত্র আসামি রোজার মা রুবি। রোজার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এআর/এমআরএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের