কল্যাণপুরে পেট্রল পাম্পে আগুন
ছবি : সংগৃহীত
রাজধানীর কল্যাণপুরের সাহিল পেট্রল পাম্পে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় আগুনের সূত্রপাত।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার।
বিকেল ৫টা ৪৫ মিনিটে কন্ট্রোল রুম থেকে জানানো হয়, পাম্পটি বাংলাদেশ স্পেসালাইড হাসপাতালের পাশে। আগুনের তীব্রতা দেখে প্রথমে ৮টি ও পরে আরও ২টি ইউনিট পাঠানো হয়।
তেলের কারণে আগুনের তীব্রতা বাড়ছে। এ ছাড়া চারদিকে কালো ধোঁয়া ছড়াচ্ছে। ফায়ার সার্ভিসের লোকজন আগুনে নেভানোর পাশাপাশি আশপাশের ভবন থেকে মানুষজনকে সরিয়ে দিচ্ছেন।
এআর/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের