ছুটির দিনে অফিস করলেন ইফার ডিজি
তিন দিনের ছুটি কাটিয়ে আজ শুক্রবার ছুটির দিনে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) কার্যালয়ে অফিস করলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল।
গত কয়েকদিন তার অপসারণের দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ ও আন্দোলনে সোচ্চার থাকলেও আজ তারা ছিলেন নীরব ও শান্ত। গতকালই তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
আরও পড়ুন>> ইফা ডিজির এত দুর্নীতি!
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চলমান পরিস্থিতির সমাধান হতে যাচ্ছে। আগামীকাল শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরদের সভা হবে। এ সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের ভাগ্য নির্ধারিত হবে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গুরুতর অসুস্থজনিত কারণ দেখিয়ে ইফা মহাপরিচালককে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হবে। তার স্থলে ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। মূলত সামীম মোহাম্মদ আফজালকে সম্মানজনকভাবে বিদায় জানাতে আজ ছুটির দিনে অফিসে আসার সুযোগ দেয়া হয়।
শুক্রবার রাত সাড়ে ৮টায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর কাছে, ছুটির দিনে ইফা মহাপরিচালকের অফিস করা ও ইসলামিক ফাউন্ডেশনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশন নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হোক, তা কাম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশা করছি। সামীম মোহাম্মদ আফজাল এখনও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। তিনি তিন দিনের ছুটি কাটিয়ে আজ অফিসে আসেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল (শনিবার) সকালে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের মিটিং রয়েছে। আশা করি, চলমান সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে।
এমইউ/জেডএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড