ঢাকাবাসীর তথ্য সংগ্রহ আরও ২ দিন
আরও ২ দিন বাড়ানো হলো ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯’ এর কার্যক্রম। শুক্রবার ডিএমপির এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
এর ফলে ২১ জুন ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯’ শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হবে ২৩ জুন।
১৫ জুন থেকে ঢাকা মেট্রোপলিটনে বসবাসরত নগরবাসীর তথ্য সংগ্রহের কার্যক্রম ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯ শুরু হয়।
এ কার্যক্রম উদ্বোধনের পর ডিএমপির ৫০টি থানার ৩০২টি বিটে চলছে নাগরিক তথ্য সংগ্রহ ও হালনাগাদ কার্যক্রম। ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’২০১৯ উপলক্ষে অনুষ্ঠিত র্যালি, উঠান বৈঠক ও আলোচনা সভায় নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করছে।
এর আগে গুলশানের হলি আর্টিসানের হামলার পর ঢাকাবাসীর তথ্য সংগ্রহের উদ্যোগ নেয় ডিএমপি। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়। সর্বপ্রথম রমনা থানা থেকে সফটওয়্যার ভিত্তিক ডাটাবেজে তথ্য সংরক্ষণ করা হয়।
সংগৃহীত তথ্যের ডাটাবেজে প্রত্যেক ভাড়াটিয়ার জন্য একটি স্বতন্ত্র (ইউনিক) কোড নম্বর দেয়া হয়। নিবন্ধিত কেউ অপরাধ করলে তাকে দ্রুত শনাক্তসহ আইনের আওতায় আনার জন্যই এই উদ্যোগ নেয় হয়েছিল। প্রায় ৩ বছরে অনেকে বাড়ি ছেড়েছেন এবং নতুন করে বাড়িতে উঠেছেন, বিধায় এ তথ্য আবারও হালনাগাদের উদ্যোগ নেয় ডিএমপি।
এআর/জেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড